ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন ফাইনালও ইংল্যান্ডে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৫২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৫২:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন ফাইনালও ইংল্যান্ডে ছবিঃ সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। শুধু তাই নয়, আগামী তিন চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ইংল্যান্ডেই। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির কার্য নির্বাহী কমিটির সভায় নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত মাসে লর্ডসে অনুষ্ঠিত সবশেষ চক্রের ফাইনালের পর থেকেই একটি প্রশ্ন ছিল, এরপরের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে। তবে এবার নিশ্চিত হলো, শুধু এরপরের ফাইনালই নয় আগামী তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। যদিও এখনও ইংল্যান্ডের কোন ভেন্যুতে ফাইনাল হবে তা নির্ধারিত হয়নি।  


কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো, ভারতও চায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের আয়োজক হতে। কিন্তু ভারতের সে আশা আর পূরণ হচ্ছে না। ২০২৭, ২০২৯ ও ২০৩১—এই তিন আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের যেকোনো ভেন্যুতে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।