ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ঐতিহাসিক জয়! পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৯:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ঐতিহাসিক জয়! পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সংগৃহীত ছবি

শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় স্বাগতিক দল। তবে দুর্দান্ত বোলিংয়ে সেই পুঁজি নিয়েই রোমাঞ্চকর জয় তুলে নেয় টাইগাররা।
 

মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে হঠাৎই লড়াইয়ে ফেরান ফাহিম আশরাফ। ৩১ বলে ফিফটি হাঁকিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন দলকে। শেষ ওভারে ১৩ রান দরকার থাকলেও মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
 

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩টি, মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট শিকার করেন। শেষ উইকেটটি তুলে নিয়ে ম্যাচ জেতান মোস্তাফিজ।
 

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন জাকের আলি অনিক, যার ব্যাটিংই দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে। শেখ মেহেদি হাসান করেন ২৫ বলে ৩৩ রান। দুইজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।
 

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।